মাসিক আল-ইরশাদ ও দিকনির্দেশনা
কুরআন, সহীহ সুন্নাহ ও বুজুর্গানে দ্বীনের তরীকায় অন্তরের ইসলাহ, আত্মশুদ্ধি এবং দৈনন্দিন জীবনের সঠিক দিকনির্দেশনা।
প্রধান তত্ত্বাবধানে: মুহতারাম মাওলানা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা.
রজব-শা'বান ১৪৪৭ হিজরি সংখ্যা
বিশেষ সম্পাদকীয় সংকলন
যিন্দেগীর আসল লক্ষ্য ও আত্মশুদ্ধির গুরুত্ব
মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তা'আলার মা'রিফাত ও ইবাদতের জন্য। দুনিয়ার চাকচিক্য ও নফসের ধোঁকা থেকে অন্তরকে পবিত্র রেখে সুন্নাত অনুযায়ী জীবন গড়াই আল-ইরশাদের মূল আহ্বান।
চলতি সংখ্যার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাসমূহ:
• পাঁচ ওয়াক্ত নামায জামা'আতের সাথে প্রথম তাকবীরের সহিত আদায়ের ইহতিমাম করুন।
• প্রতিদিন কুরআনুল কারীম তিলাওয়াত ও সকাল-সন্ধ্যার মাসনূন দু'আ ও ইস্তিগফার আদায় করুন।
• গীবত, পরনিন্দা, মিথ্যা ও চোখের অপব্যবহার থেকে সম্পূর্ণ বেঁচে থাকুন।
• পারিবারিক জীবনে পারস্পরিক হক আদায় ও সন্তানদের সুন্নাত ভিত্তিক তারবিয়াত দিন।
• হক্কানী ওলামা ও মাশায়েখের সোহবত অবলম্বন করে অন্তরের ইসলাহ হাসিল করুন।